কৃষকের “পেমেন্ট মেথডস” পেজ
“Payment Methods” ফিচারটি কৃষকদের জন্য পেমেন্টের মাধ্যম সহজ এবং দ্রুত ব্যবস্থাপনা করার সুযোগ প্রদান করে। এখানে একটি কৃষক তার পছন্দমতো নতুন পেমেন্ট মেথড যুক্ত করতে পারে এবং বিদ্যমান পেমেন্ট মেথড এডিট বা রিমুভ করতে পারে। নিচে বিস্তারিত ধাপে ধাপে বিবরণ দেওয়া হলঃ
১. পেমেন্ট মেথড পেজে প্রদর্শিত বৈশিষ্ট্যঃ
- পেমেন্ট মেথড তালিকা:
- এই পেজে কৃষক তাদের পূর্বে যোগ করা সমস্ত পেমেন্ট মেথড দেখতে পারবেন।
- প্রতিটি পেমেন্ট মেথডের বিস্তারিত তথ্য দেখানো হয়, যেমনঃ
- ব্যাংক মেথডের ক্ষেত্রে:
- ব্যাংকের নাম (যেমন: সোনালী ব্যাংক)
- ব্যাংক অ্যাকাউন্টের নাম (যেমন: Ashik)
- অ্যাকাউন্ট নম্বর
- শাখার নাম (যেমন: Dhaka Bangladesh)
- মোবাইল পেমেন্ট মেথডের ক্ষেত্রে (Bkash, Nagad, Rocket):
- মোবাইল নম্বর
- নাম
- ব্যাংক মেথডের ক্ষেত্রে:
- সম্পাদনা এবং মুছে ফেলার অপশন:
- প্রতিটি যোগ করা পেমেন্ট মেথডের সাথে Edit এবং Remove বাটন প্রদর্শিত হয়।
- Edit Button (নীল বাটন): এটি আপনার তথ্য আপডেট করার জন্য ব্যবহৃত হয়।
- Remove Button (লাল বাটন): এটি ক্লিক করে কৃষক তার পূর্বের যোগ করা পেমেন্ট মেথড মুছে ফেলতে পারবেন।
২. পেমেন্ট মেথড যোগ করার ধাপঃ
১ম ধাপঃ পেমেন্ট মেথড নির্বাচন করুন
- পেজের উপরের ডান পাশের Add বোতামটিতে ক্লিক করুন।
- “Add Payment Method” ফর্ম খুলে যাবে।
২য় ধাপঃ মোবাইল ভিত্তিক পেমেন্ট মেথড যোগ করুন (Bkash/Nagad/Rocket):
- Method ফিল্ড:
- ড্রপডাউন মেনু থেকে Bkash/Nagad/Rocket অপশনটি নির্বাচন করুন।
- Mobile Number:
- ফর্মে আপনার মোবাইল নম্বরটি প্রবেশ করান (যেটি দিয়ে মোবাইল পেমেন্ট অ্যাকাউন্ট রেজিস্টার করা হয়েছে)।
- Name Field:
- আপনার নাম উল্লেখ করুন।
- অ্যাড বাটনে ক্লিক করুন:
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে Add বাটনে ক্লিক করুন।
৩য় ধাপঃ ব্যাংক অ্যাকাউন্ট পেমেন্ট মেথড যোগ করুন:
- Method Field:
- ড্রপডাউনের মাধ্যমে “Bank” অপশনটি সিলেক্ট করুন।
- Bank Name:
- ব্যাংকের নাম দিন (যেমন: সোনালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ইত্যাদি)।
- Account Number:
- আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঠিক নম্বর প্রবেশ করান।
- Account Name:
- অ্যাকাউন্টের জন্য ব্যবহারকারীর নাম লিখুন।
- Branch Field:
- আপনার অ্যাকাউন্টের ব্যাংক শাখার নাম উল্লেখ করুন।
- অ্যাড বাটনে ক্লিক করুন:
- সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে Add বাটনে ক্লিক করুন।
৩. নতুন পেমেন্ট মেথড ব্যবস্থাপনা:
- কৃষক নতুন পেমেন্ট মেথড যোগ করলে সেটি তার তালিকাভুক্ত যোগ করা মেথডে যোগ হবে।
- পেমেন্ট মেথড একাধিকবার যোগ করা যাবে।
- বিদ্যমান পেমেন্ট মেথড প্রয়োজন হলে সম্পাদনা বা মুছে ফেলার সুযোগ রয়েছে।